বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
কক্সবাজারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজার ছেলে রাজা হোক-এই রাজনীতির বিরোধী আমরা

শফিকুর রহমান-স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   300 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজার ছেলে রাজা হোক-এই রাজনীতির বিরোধী আমরা

ছবি- শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হোক-এই রাজনীতির আমরা বিরোধী। যার যোগ্যতা আছে, সে-ই দেশের সেবক হোক। আমরা আল্লাহর কাছে দোয়া করি, একজন রিকশাচালক শ্রমিক ভাইয়ের মেধাবী সন্তান আগামী দিনে বিকশিত হয়ে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মাঠে (গোল চত্বর মাঠ) জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই মিছিল নিয়ে দলে দলে জামায়াতের নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অতীতের অনেক কিছু নিয়ে কিছু করতে না পারলেও কিছু বিষয় কখনো ছাড়তে পারি না। আবু সাঈদ ও আবরার ফাহাদের হত্যাকারীদের বিচার হতেই হবে। শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের জন্য কোনো দয়া নেই, কোনো ছাড় নেই। তবে কারো ওপর অবিচার করা হবে না, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “এবারের নির্বাচন হচ্ছে জাতির দিক পরিবর্তনের নির্বাচন, জুলাই বীরদের প্রত্যাশা পূরণের নির্বাচন, মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন এবং শিশুর স্বপ্ন মেলে ধরার নির্বাচন। এই নির্বাচন পচা-ঘুনে ধরা ৫৪ বছরের রাজনীতিকে বিদায় জানানোর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর নির্বাচন।”
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমান করবো না। তাদের হাতকে শক্তিশালী করে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলবো। তারপর কাজ তুলে দিয়ে বলবো-এবার আগাও, এই দেশ তোমার। বলো-আমিই বাংলাদেশ।”

কক্সবাজারের সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, “এই কক্সবাজার কেন হংকং, সাংহাই কিংবা সিঙ্গাপুর হতে পারলো না? অসৎ, দুর্নীতিবাজ, লুটেরা ও ব্যাংক ডাকাতদের কারণে। তারা জনগণ নিয়ে চিন্তা করে না, দেশকে লুটেপুটে শেষ করে দিয়েছে।”

এর আগে ১২টার দিকে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।

দলীয় প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে পরিচয় করিয়ে দিয়ে তিনি ভোট চাওয়ার পাশাপাশি বলেন, “মহেশখালীকে একটি স্মার্ট জোন করার জন্য যা করা প্রয়োজন এখানে তাই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু এরকম পিছিয়ে পড়া আমার নজরে খুব কম এসেছে। আমাদের হামিদুর রহমান আযাদের পাশে থাকুন আমরা আপনাদের আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ।

কক্সবাজার-৪ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে উখিয়া–টেকনাফ থেকে।

কক্সবাজার সদর আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেন, গত ৫৪ বছর ধরে দেশ লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসের শিকার হয়েছে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশ লুটপাট ও দুর্নীতিমুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, শিক্ষা ও চিকিৎসা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনসভায় আরও বক্তব্য রাখেন- জাগপা নেতা রাশেদ প্রধান, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমির এডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা মুফতি মুহাম্মদ হাবিব উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, জাগপা সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

Facebook Comments Box
বিষয় :

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com