শফিকুর রহমান | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 593 বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি: সংগৃহীত
বিশেষ করে শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ব্র্যান্ড শোরুমকে ঘিরে এসব অভিযোগ সামনে আসছে। এলাকাটিতে Artisan, Top Ten, Gentle Park, Richman সহ দেশের পরিচিত কয়েকটি ব্র্যান্ডের শোরুম রয়েছে, যা আকর্ষণীয় সাজসজ্জা ও বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি কাড়ে।
ক্রেতাদের অভিযোগ, এসব শোরুমে ভারত ও তুরস্কের অরিজিনাল কাপড় বলে প্রচার করে সাধারণ মানের পণ্য বহুগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রায় ৮০০ থেকে ১০০০ টাকার পণ্যকে বিদেশি অরিজিনাল দাবি করে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকা হচ্ছে বলে দাবি তাদের।
ভুক্তভোগী কয়েকজন ক্রেতা জানান, শোরুমের পরিবেশ ও ব্র্যান্ডের নাম দেখে অনেকেই পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন না তুলেই কিনে ফেলছেন। পরে ব্যবহার করার পর কিংবা বাজার যাচাই করে বুঝতে পারছেন পণ্যের মানের সঙ্গে দামের কোনো মিল নেই।
স্থানীয়দের অভিযোগ, পর্যটন শহর হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের লক্ষ্য করেই এই ধরনের ‘ব্র্যান্ড বাণিজ্য’ চালানো হচ্ছে। ফলে অজ্ঞাতসারে অনেকেই প্রতারিত হচ্ছেন।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্টদের মতে, বিদেশি পণ্য বা অরিজিনাল কোয়ালিটির নামে বিভ্রান্তিকর তথ্য দিয়ে পণ্য বিক্রি করা হলে তা ভোক্তা অধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।