নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত | পড়ুন মিনিটে
শনিবার (১৪ মার্চ) আসরের নামাজের পর জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। মাহফিলে তাকওয়া অর্জনে রোজার ফজিলত বিষয়ে আলোচনা করেন মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন।
সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, হেল্প কক্সবাজারের পরিচালক এম এ কাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়ার সভাপতি রিদুয়ানুল হক জিশান, ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার, সাবেক ইউপি সদস্য মনির, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মকসুদ উল্লাহ, জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, উখিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আমিন এবং উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরফাত হোসেন চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, ডা. নুরুল আবছার শিমুলের এ সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকা তথা উখিয়ার জন্য গর্বের বিষয়। এ ধরনের সাফল্য তরুণ প্রজন্মকে শিক্ষা ও দেশসেবায় আরও উৎসাহিত করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।অতিথিদের বক্তব্য শেষে এলাকাবাসীর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ডা. নুরুল আবছার শিমুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অতিথিদের বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হক এ সময় জালিয়াপালং ১নং ওয়ার্ডের প্রায় চার শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সংবর্ধনা ও ইফতার মাহফিলটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।