বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে

দেশবিদেশ ডেস্ক:   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   91 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দেশে দৈনিক প্রায় ৪৫ কোটি ঘনফুট রিগ্যাসিফাইড এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে গেছে। এর ফলে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সমস্যার মুখোমুখি হবেন।

মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) আরএলএনজি সরবরাহ কমেছে।

তবে কোন টার্মিনালে কী ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, ঠিক কখন থেকে সরবরাহ কমেছে এবং সমস্যার সমাধান কবে নাগাদ হবে—এসব বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com