রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাংবাদিক মকসুদ ও বেঞ্চ সহকারী রায়হানের পুত্র হাফে যে পাগড়ি প্রদান

  |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   157 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক মকসুদ ও বেঞ্চ সহকারী রায়হানের পুত্র হাফে যে পাগড়ি প্রদান

সাংবাদিক মকসুদ ও বেঞ্চ সহকারী রায়হানের পুত্র হাফেজ হওয়ায় পাগড়ি প্রদান

দৈনিক আমার দেশ পত্রিকার মহেশখালী প্রতিনিধি মকছুদুর রহমানের পুত্র এবং মহেশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ অফিসার মোহাম্মদ রায়হান উদ্দীনের পুত্র সফলভাবে পবিত্র কোরআনে হেফজ সম্পন্ন করেন।

এ উপলক্ষে কক্সবাজারের ঐতিহ্যবাহী হোছনিয়া হেফজখানার ৫৪তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভার এক অনাড়ম্বর ও ধর্মীয় পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কোরআনে হেফজ সম্পন্ন করায় নবীন দুই হাফেজকে আনুষ্ঠানিকভাবে পাগড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, হেফজখানার শিক্ষকবৃন্দ, অভিভাবক, মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, হাফেজে কোরআন হওয়া শুধু ব্যক্তি বা পরিবারের জন্য গর্বের নয়, বরং এটি সমাজ ও জাতির জন্যও এক বড় সম্মান।

তারা নবীন হাফেজদের জন্য দোয়া কামনা করেন, যেন তারা কোরআনের আলোয় নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারেন।

এই সাফল্যে সংশ্লিষ্ট পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com