সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’

‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না’

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না’

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে যখন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পুরনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

সম্প্রতি পুরনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত।
লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি।

বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা করে তিনি এক ভিডিও বার্তা শেয়ার করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লেখেন, ‘যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে, তাকে ছোট করলে দেশটাই ছোট হয়।’

এরপর মিথিলাকে সমর্থন জানিয়ে অভিনেত্রী আরো বলেন, ‘তানজিয়া জামান মিথিলাকে টেনে নামালে আমরা কেউই ওপরে উঠি না। দেশকে ভালোবেসে যে লড়ে, তাকে সমর্থন করাই আমাদের শক্তি।’

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com