সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইয়ের নৃশংস হামলায় গুরুতর আহত এক ভাই

  |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   545 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইয়ের নৃশংস হামলায় গুরুতর আহত এক ভাই

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাপলাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোনাপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইয়ের হামলায় আবুল কালাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

আহত আবুল কালাম জানান, প্রতিদিনের মতো গতকাল ৭ জানুয়ারী রাত আনুমানিক ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় পৌঁছালে তার বড় ভাই জুহুর আলম ও ছোট ভাই নুরুল আমিন কয়েকজন ভাড়াটিয়া সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা লোহার রড, লাঠি ও দা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তিনি চিৎকার দিতে দিতে একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন।

আবুল কালামের ছেলে হুমায়ুন কাদের জানান, হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার বাবাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আগেও তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত আবুল কালাম বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com