সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রাঙামাটিতে পাহাড়ি সড়কে যাত্রী বাস উল্টে আহত অন্তত ১৯

নিজস্ব প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙামাটিতে পাহাড়ি সড়কে যাত্রী বাস উল্টে আহত অন্তত ১৯

রাঙামাটিতে পাহাড়ি সড়কে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে যাত্রীরা চট্টগ্রামে ফিরছিলেন।

স্থানীয়রা জানান, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসে। চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা বাসটি ভাড়া করে ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, আহত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি আছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com