সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক কর্মচারী আটক

বিপ্লব দাশ, লামা(বান্দরবান) প্রতিনিধিঃ   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লামায় শিশু বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংক কর্মচারী আটক

বান্দরবানের লামা উপজেলায় ১৪ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে ইসলামী ব্যাংকের পিওনকে আটক করেছে লামা থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১টা দিকে লামা বাজারের নদীর ঘাট এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৮)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরছন পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত আবুল কাশেম।

পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী শিশুকে বলৎকারের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে লামা থানা পুলিশ।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com