| শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত | পড়ুন মিনিটে
বিদেশে উচ্চশিক্ষা নেয়ার স্বপ্ন অনেক বাংলাদেশি শিক্ষার্থীরই আছে, কিন্তু খরচের চিন্তায় অনেক সময় সেই স্বপ্ন থেমে যায়। ঠিক এই জায়গাতেই বড় সুযোগ এনে দিয়েছে ইন্দোনেশিয়ার ‘ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ (আইপিএস) ২০২৬’। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বিনা খরচে পড়াশোনার সুযোগ পাবেন।
ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার ঐতিহাসিক শহর সুরাকার্তায় অবস্থিত ইউনিভার্সিটি মুহাম্মদিয়া সুরাকার্তা এই স্কলারশিপটি দিচ্ছে। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দেশটির অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। আধুনিক শিক্ষা ও ইসলামি মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয়। এখানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি তিন স্তরেই পড়াশোনার সুযোগ রয়েছে।
স্কলারশিপের সুবিধা: এই স্কলারশিপের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি সম্পূর্ণ অর্থায়িত। অর্থাৎ, পড়াশোনার খরচ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।
শুধু পড়াশোনা নয়, ক্যারিয়ার গঠন ও ব্যক্তিগত দক্ষতা বাড়ানোর জন্যও এই স্কলারশিপ বড় ভূমিকা রাখবে।
কারা আবেদন করতে পারবেন
এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে—
বৃত্তির মেয়াদ
আবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬।