সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোবাইল ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেভাবে

দেশবিদেশ ডেস্ক:   |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল ফোনের ক্যামেরা হ্যাক হয়েছে কিনা, বুঝবেন যেভাবে
বর্তমান সময় স্মার্টফোন ছাড়া যেন এক মুহূর্তও কাটে না। স্মার্টফোন হাতে থাকলে অনেকে আবার হয়ে ওঠেন শখের ফটোগ্রাফার। কিন্তু প্রযুক্তির এই আর্শীবাদ আবার বাড়াচ্ছে সাইবার ঝুঁকিও। কেননা হ্যাকাররা অনেক সময় মোবাইল ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণে নিয়ে ব্যবহারকারীর অজান্তে চালাতে পারে নজরদারি। গোপনে ধারণ করা ছবি বা ভিডিও পরে ব্ল্যাকমেইল, পরিচয় চুরি কিংবা অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে হ্যাকাররা।
কীভাবে হ্যাক হয় মোবাইল ফোনের ক্যামেরা
সাধারণত ম্যালওয়্যার বা স্পাইওয়্যার ব্যবহার করে মোবাইল ফোনে প্রবেশ করে হ্যাকাররা। ক্ষতিকর এসব সফটওয়্যার মোবাইল ফোনের বিভিন্ন অনুমতি নিয়ে ক্যামেরার নিয়ন্ত্রণ পেয়ে যায়। ব্যবহারকারীরা অনেক সময় না বুঝেই কোনো অ্যাপ ইনস্টলের সময় ক্যামেরা ব্যবহারের অনুমতি দেন। এরপর সেই অ্যাপ গোপনে ছবি বা ভিডিও ধারণ করে হ্যাকারদের কাছে পাঠাতে পারে।
দূর থেকে নজরদারি সম্ভব?
বিশেষজ্ঞদের মতে, মোবাইল ফোনে ক্ষতিকর সফটওয়্যার ইন্সটলের পর সেটি ক্যামেরা ব্যবহারের অনুমতি দেয়া হলে দূর থেকে নজরদারির ঝুঁকি তৈরি হয়। তবে কোনো ধরনের অনুমতি বা ম্যালওয়্যার ছাড়া সরাসরি মোবাইল ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
যেসব লক্ষণ দেখলে সতর্ক হতে হবে
মোবাইল ফোনের ক্যামেরা গোপনে চালু থাকলে ডিভাইসে কিছু অস্বাভাবিক আচরণ দেখা দিতে পারে। আবার সফটওয়্যার ত্রুটির কারণেও এমন সমস্যা হতে পারে। তবুও নিচের লক্ষণগুলো বারবার দেখা গেলে সতর্ক হওয়া জরুরি—
# মোবাইল ফোন ব্যবহার না করলেও ক্যামেরার ইন্ডিকেটর লাইট হঠাৎ জ্বলে ওঠা

# ক্যামেরা অ্যাপ নিজে নিজে চালু বা বন্ধ হয়ে যাওয়া

# গ্যালারিতে অপরিচিত ছবি বা ভিডিও দেখা যাওয়া

# মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা দ্রুত চার্জ শেষ হওয়া

# অস্বাভাবিকভাবে মোবাইল ডেটা খরচ বেড়ে যাওয়া
নিরাপদ থাকতে করণীয়
অপরিচিত অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকা। পাশাপাশি নিয়মিত মোবাইল ফোন আপডেট রাখা এবং অ্যাপকে ক্যামেরার অনুমতি দেয়ার ব্যাপারে সতর্ক থাকা। এছাড়া বিশ্বস্ত অ্যান্টিভাইরাস ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই স্পাইওয়্যার বা ম্যালওয়্যার শনাক্ত করা সম্ভব।
Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com