মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
সিরাজ স্যারকে সম্মাননা দিল এক্স -স্টুডেন্ট ফোরাম

জেলায় এসএসসি’র শীর্ষে থাকা বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে কৃতি সংবর্ধনা

দেশবিদেশ রিপোর্ট   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জেলায় এসএসসি’র শীর্ষে থাকা বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে কৃতি সংবর্ধনা

দক্ষিণ চট্টগ্রামের অনন্য শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। এই সময় প্রাক্তন ছাত্র ছাত্রীরা বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামকে সম্মাননা প্রদান করে।

৩১ আগস্ট বিকেলে শাহ আবদুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে কিছু করতে গেলে টাগের্ট সেটআপ করতে হবে। আর এ জন্য বায়তুশ শরফ স্কুল ছাত্র ছাত্রীদের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা দান করছে।

শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, বায়তুশ শরফ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, কমপ্লেক্সভুক্ত প্রতিষ্ঠানসমূহ আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন উত্তরন কলেজের উপাধ্যক্ষ বীরেন্দ্র দেব নাথ ও কউক চেয়ারম্যানের সহধর্মিণী ডা. আসমা চৌধুরী।

অনুষ্ঠানে নিজেদের সাফল্যের গল্প তুলে ধরে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থীরা।

শিক্ষক ইমতিয়াজ হাসান, মেহেতাবিন তাবাচ্ছুম, ফাহমিদা খানমের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম।

অনুষ্ঠানের শেষপর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রতিষ্ঠানের এই সাফল্যকে উদযাপন করতে এক্স-স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকেও শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা স্মারক।

প্রতিষ্ঠানের এমন সাফল্য ধরে রেখে ভবিষ্যতেও
দেশসেবা ফলাফলের প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com