সিরাজুল ইসলাম রাব্বি- উখিয়া | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত | পড়ুন মিনিটে
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে সবার অজান্তে নিজ বাড়ি থেকে বাইরে চলে যায় ছোট্ট সাইফা। দীর্ঘ সময় পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আশপাশের বাড়ি, ঝোপঝাড়, পুকুরপাড়সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপকভাবে খোঁজাখুঁজি চালানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুর নাম নো সাইফা। তার পিতা শাহাজাহান সওদাগর এবং মাতা মালেকা বেগম। তাদের বাড়ি উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালংয়ের থিমছড়ি মাঝের পাড়া এলাকায়।
নিখোঁজ সন্তানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে অনুগ্রহ করে ০১৮৮০-৮৯৭৩০৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
একটি ছোট্ট তথ্যও হয়তো ফিরিয়ে দিতে পারে একটি শিশুকে তার পরিবারের কাছে এবং শেষ করতে পারে স্বজনদের দীর্ঘ অপেক্ষা ও উদ্বেগ।