শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজার শিশু পুনর্বাসন কেন্দ্রে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, শিশুদের পরিবেশনায় মুগ্ধ অতিথিরা

নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার শিশু পুনর্বাসন কেন্দ্রে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, শিশুদের পরিবেশনায় মুগ্ধ অতিথিরা

চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তিনি কেন্দ্রে পৌঁছালে নিবাসী শিশুরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেয়।

পরিদর্শনকালে তিনি কেন্দ্রের ছাদবাগানে নিমের চারা রোপণ করেন এবং শিশুদের প্রকাশিত “আলোর পথযাত্রী” দেয়ালিকার ২৪তম সংখ্যা উন্মোচন করেন। পরে মতবিনিময় সভা ও নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল আউয়াল এবং সঞ্চালনা করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আক্তার। এসময় কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কেন্দ্রের নিবাসী উর্মি সাদিয়ার বক্তব্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে।

শেষে শিশুদের তৈরি পুঁতির ওয়াল শোপিস ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পরিচালক। তিনি কেন্দ্রের আবাসন, পরিবেশ, অফিস ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com