রবিবার ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়া প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি   |   রবিবার, ৩০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   22 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়া প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি

প্রতিবাদ ও নিন্দা বিবৃত

প্রেস বিজ্ঞপ্তি::

‘উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উখিয়া প্রেসক্লাব।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন ফরম কেড়ে নেওয়া, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কিংবা পছন্দের ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানোর যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সম্মানিত সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সংবাদে উল্লেখিত ফারুক আহমেদ ও কাজী বাচ্চু—উভয়েই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে একই পদে দুই ব্যক্তিকে ‘পছন্দের লোক’ হিসেবে বসানোর কোনো সুযোগ নেই। তাই এ অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পেইজ কর্তৃপক্ষকে প্রকাশিত মিথ্যা তথ্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা যাচাইপূর্বক সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ বা কনটেন্ট প্রকাশের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com