শনিবার ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জেলা জন্মাষ্টমী পরিষদের সভায় বক্তারা

কক্সবাজারে সনাতনীদের সাথে বৈষম্য হচ্ছে

বার্তা পরিবেশক   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   33 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে সনাতনীদের সাথে বৈষম্য হচ্ছে

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কক্সবাজার জেলা শাখার বার্ষিক সাধারন সাধারন সভা ৭ আগস্ট শহরের শ্রী শ্রী কৃষ্ণানন্দ ধাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সভার আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য পরম প্রেমময় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় উৎসবমূখর পরিবেশে উদযাপনের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে যে সব উপজেলা কমিটির মেয়াদোত্তীর্ণ হয়েছে তাদের দ্রুত সময়ে নতুন কমিটি গঠন করে জেলা কমিটির কাছে প্রেরণ করার সিদ্ধান্ত হয়। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার সনাতনীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কক্সবাজারের আইনশৃঙ্খলা কমিটি, কমিউনিটি পুলিশিং ফোরাম সহ গুরুত্বপূর্ণ কোন সরকারি কমিটিতে সনাতনী প্রতিনিধিদের রাখা হয়নি। যার কারণে সনাতনীদের সমস্যার কথা কোথাও বলার সুযোগ নেই। সনাতনীদের সাথে বৈষম্য করা হচ্ছে। সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সনাতনীরা।

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক দীপক শর্মা দীপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দোলন ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গতবছরের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক জয় পাল। এতে
বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক বেন্টু দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাজবিহারী দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও জেলা পূজা কমিটির সহ সভাপতি স্বপন পাল নাজির, সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, জেলা পূজা কমিটির সহ সভাপতি বিপুল সেন, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপক দাশ, সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম , পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, অপূর্ব পাল, বিশ্বজিত পাল কুমার, শাউন চক্রবর্তী জনি, মহেশখালীসহ বিভিন্ন উপজেলার কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণানন্দ ধাম পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সেবক পাল।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com