শনিবার ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দীন আদর্শ দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় সাফল্য

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দীন আদর্শ দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষায় সাফল্য

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কক্সবাজারের বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দীন আদর্শ দাখিল মাদ্রাসা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

ইবতেদায়ী ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মাদ্রাসাটির ২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এছাড়া দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৩ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে।

শিক্ষার্থীদের এই সাফল্যে বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম, সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এবং সুপার মোরশেদুল আলম রাজেবী মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি এম.এম. সিরাজুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল অর্জন করবে।

উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এম.এম. সিরাজুল ইসলামের দূরদর্শী নেতৃত্বে ২০১৮ সালে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আধুনিক ও যুগোপযোগী শিক্ষার সঙ্গে নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।

নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও শিক্ষার্থীদের কাউন্সেলিং কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসাটির শিক্ষার মান বজায় রাখা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা একদিকে শিক্ষায় সাফল্য অর্জন করছে, অন্যদিকে চারিত্রিক ও নৈতিক উৎকর্ষতায়ও এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com