নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 210 বার পঠিত | পড়ুন মিনিটে
স্থানীয়দের দাবি, সংরক্ষিত পাহাড়ি বনভূমির একটি অংশ দখল করে সেখানে ইটের গাঁথুনি দিয়ে পাকা দালান নির্মাণের কাজ চলছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পাহাড় কেটে ও মাটি সমান করে স্থাপনার ভিত্তি প্রস্তুত করা হয়েছে এবং শ্রমিকরা প্রকাশ্যে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, বিষয়টি জানাজানি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। অভিযোগ রয়েছে, বন বিভাগের স্থানীয় কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ‘ম্যানেজ’ করেই এ নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন কয়েকজন বাসিন্দা।
স্থানীয়দের মতে, দখলকৃত জায়গাটি বন বিভাগের আওতাধীন পাহাড়ি ভূমি। সেখানে স্থায়ী স্থাপনা নির্মাণ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হতে পারে। পাশাপাশি জমিটির প্রকৃত মালিকানা নিয়েও প্রশ্ন উঠেছে।
উখিয়া থানার একটি সূত্র জানায়, ফরিদুল আলম ভুট্টুর বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি গ্রেপ্তার এড়িয়ে চলছেন বলে দাবি এলাকাবাসীর।
এ ব্যাপারে ইনানী বিট কর্মকর্তা কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়সারা বক্তব্য দিয়ে বলেন, এটার বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
এ বিষয়ে ইনানী বন রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর আহ্বান, দ্রুত তদন্ত করে বন বিভাগের জায়গা দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।