শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুতে জমি দখল নিয়ে সংঘর্ষ, দুই ভাই আহত

বার্তা পরিবেশক   |   শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   205 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে জমি দখল নিয়ে সংঘর্ষ, দুই ভাই আহত

কক্সবাজারের রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা নাছিরা পাড়া এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জেরে গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন নুরুল আজিম (৪০) ও তার ভাই সানজিদ হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আজিম ও বিবাদী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ১৩ নভেম্বর বেলা আনুমানিক ১২:৩০ টায়, বিবাদী পক্ষ পূর্ব পরিকল্পনা অনুযায়ী লোহার খস্তা ও লাঠি নিয়ে নুরুল আজিমের জমিতে জবরদখলের চেষ্টা করে। প্রতিবাদ করলে বিবাদীগণ নুরুল আজিম এবং তার ভাই সানজিদ হোসেনকে মারধর শুরু করেন। এক পর্যায়ে, ১নং বিবাদী ছানা উল্লাহ নুরুল আজিমের শরীরে লোহার খস্তা দিয়ে আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন।

নুরুল আজিম জানান, “আমি আঘাতটি প্রতিহত করার চেষ্টা করলে তা আমার বাম হাতে পড়ে, যার ফলে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। এরপর, বিবাদীগণ আমার ভাই সানজিদ হোসেনকেও এলোপাতাড়ি মারধর করে।” আহত নুরুল আজিম আরও বলেন, “তারা আমাদের রোপিত ধান ক্ষতিগ্রস্ত করেছে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিয়েছে।”

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনা জানার পর পুলিশকে অবহিত করেন। আহত নুরুল আজিম ও তার ভাই সানজিদ হোসেন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার পর নুরুল আজিম থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং বিবাদী পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

পুলিশ সূত্রে জানিয়েছেন এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com