শওকত ইসলাম,রামু | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 264 বার পঠিত | পড়ুন মিনিটে
রোববার (১৫ মার্চ) বিকেল ৫টায় কক্সবাজারের রামু উপজেলার রামু সিটি পার্ক কমিউনিটি সেন্টারে এ আয়োজন করেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা ডা. মোহাম্মদুল হক জনি।
অনুষ্ঠানে রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে ও রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আখতারুল আলম বলেন, “দেশনায়ক তারেক রহমান একটি আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্যোন্নয়নে তিনি ইতোমধ্যে নানা পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছেন। এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।”
এর আগে বিকেল ৪টায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন রোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যেও ইফতার বিতরণ করেন সাবেক জেলা ছাত্রদল নেতা ডা. মোহাম্মদুল হক জনি।
এ সময় ডা. মোহাম্মদুল হক জনি বলেন, “সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর আপোষহীন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। তাঁর দেখানো পথ অনুসরণ করে দেশনায়ক তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করায় কক্সবাজারবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. ইউনুস, জেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, জেলা তাঁতী দলের সভাপতি ডা. নাসির উদ্দিন, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ, আবুল বশর মেম্বার, রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি, অ্যাডভোকেট এজতাফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল করিম, মোস্তফা জামান শাহীন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা ছাত্রদল নেতা রেজাসহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।