দেশবিদেশ ডেস্ক: | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত | পড়ুন মিনিটে
এর আগে বিভিন্ন মিডিয়ায় কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী ১২৯০ নম্বর পেয়ে সেরা হওয়ার খবর প্রকাশিত হয়। আবার তার আগে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাবিহা নওরিন ১২৫১ নম্বর পেয়ে সেরা হওয়ার খবর প্রচারিত হয়। মূলত এরা ২ জনের কেউই নয়, সর্বোচ্চ ১২৯৬ নাম্বার পেয়ে কক্সবাজার জেলায় সেরা হয়েছে বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসার ছাত্রী রোজিনা। রোজিনা ঈদগাঁও মেহের ঘোনার সম্ভ্রান্ত পরিবার হাজি বশির আহমদ এর নাতনি ও প্রবাসী নুরুল আজিম- রোকসানার দম্পতির ২য় কন্যা।
বায়তুশ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের আওতাধীন সব প্রতিষ্ঠানে পীর মুর্শেদের দোয়া রয়েছে। তাছাড়া সুশৃঙ্খল পরিচালনা ও শিক্ষকরা গাইড দিয়ে পড়ালেখা করানোর কারণে এমন ভালো ফলাফল হয়েছে। বায়তুশ শরফ স্কুল এন্ড কলেজে এবারে জিপিএ ফাইভ ও পাসের হারে জেলায় সেরা হয়েছে। একইভাবে বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসায় পাসের হার ৯০ শতাংশ এবং ৪ জন গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে। এর মধ্যে রোজিনা ১২৯৬ নাম্বার পেয়ে জেলার শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেছে। কৃতি শিক্ষার্থী রোজিনা বলেন, মাদ্রাসায় নিয়মিত যাওয়া, শিক্ষকদের পাঠদানে মনোযোগী হওয়া এবং বাসায় নিয়মিত মনোযোগ সহকারে ৪ ঘন্টা পড়ালেখা করলে ভালো ফলাফল অর্জন সম্ভব। তার কোন প্রাইভেট শিক্ষক ছিল না, মাদ্রাসার গাইড ও শিক্ষকদের পাঠদান অনুসরণ করেই এমন অসামান্য ফলাফল অর্জন করেছে। গরীব অসহায় হতদরিদ্রের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে রোজিনা ভবিষ্যতে ডাক্তার হতে চান।