শুক্রবার ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইনানীর নৈসর্গিক সৌন্দর্যে শিল্পের মহামিলন মনোশান্তি রিসোর্টে তিন দিনব্যাপী বিশেষ আর্ট ক্যাম্প

কক্সবাজার প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইনানীর নৈসর্গিক সৌন্দর্যে শিল্পের মহামিলন মনোশান্তি রিসোর্টে তিন দিনব্যাপী বিশেষ আর্ট ক্যাম্প

নীল সমুদ্রের গর্জন, সবুজ পাহাড়ের নিস্তব্ধতা আর ইনানীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বুকে রঙ-তুলির অনন্য এক উৎসব শুরু হতে যাচ্ছে। শিল্প, প্রকৃতি ও সৃজনশীলতার এক অসাধারণ মিলনমেলায় কক্সবাজারের ইনানীতে অবস্থিত মনোশান্তি রিসোর্টের উদ্যোগে আগামী ৫ থেকে ৭ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী বিশেষ আর্ট ক্যাম্প।

দেশের স্বনামধন্য ও প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজিত এই শিল্পসম্মেলনে অংশ নিচ্ছেন— মোহাম্মদ ইকবাল, দুলাল চন্দ্র গাইন, আব্দুস সাত্তার তৌফিক, কামাল উদ্দিন, সুমন ওয়াহিদ, আব্দুল্লাহ আল বশির, নূর মুনজেরিন রিমঝিম, সাবরিনা জেবিন সেজুতি এবং সিরাজুম মুনিরা।

আয়োজকরা জানান, প্রকৃতির নিবিড় সান্নিধ্যে শিল্পীদের সৃজনশীল চর্চা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সমকালীন শিল্পভাবনার বিকাশ এবং নতুন শিল্পসৃষ্টির অনুপ্রেরণা জোগাতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন। সমুদ্র, পাহাড় ও প্রকৃতির রূপ-রস-গন্ধ শিল্পীদের ক্যানভাসে নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তাদের মতে, এই আর্ট ক্যাম্প শুধু একটি শিল্প-আয়োজন নয়; এটি কক্সবাজারে শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে পর্যটনের শহর ইনানীকে দেশের শিল্পচর্চা, সৃজনশীল বিনিময় এবং সাংস্কৃতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মনোশান্তি রিসোর্ট কর্তৃপক্ষ দেশের বিভিন্ন গণমাধ্যমকে এ অনন্য শিল্প-আয়োজনের সংবাদ যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ ও প্রচারের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com