পুণ্য বর্ধন বড়ুয়া: | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 228 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভায় সদ্য অনুষ্টিত নির্বাচনে মহাসচিব নির্বাচিত হওয়ায় ভদন্ত এস লোকোজিৎ মহাথেরো’কে পুষ্প বন্দনা জানাচ্ছে কক্সবাজার জেলা সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দরা।
আজ ২৬ মার্চ (শুক্রবার) দুপুর সাড়ে ১২টার দিকে বৌদ্ধ অধ্যুষিত প্রবিত্র রম্যভূমি রামুতে কক্সবাজার সম্মিলিত বৌদ্ধ পরিষদের সদস্য সচিব স্বপন বড়ুয়া (এমইউপি রামু রাজারকুল), যুগ্ম সদস্য সচিব রাজু মিত্র বড়ুয়া (কোম্পানি, কক্সবাজার পৌরসভা), যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা স্বপন বড়ুয়া পান্না (কক্সবাজার পৌরসভা), যুগ্ম আহবায়ক শংকর বড়ুয়া, শিক্ষানবিশ আইনজীবী (উখিয়া), নির্বাহী সদস্য হেমলাল বড়ুয়া (রামু), সদস্য নরেশ বড়ুয়া (রামু), কালু বড়ুয়া (রামু), পাঁখাই রাখাইন (রামু), ও রুপন বড়ুয়া (কক্সবাজার পৌরসভা), সহ নেতৃবৃন্দরা মিলিত হয়ে সম্মিলিত ভাবে সংবর্ধনা স্বরূপ এহেন পুষ্প বন্দনা জানান ভদন্ত এস লোকোজিৎ মহাথেরো কে।
এ সময় ভদন্ত এস লোকোজিৎ মহাথেরো ও সংঙ্গীয় ভদন্ত কক্সবাজার লাইটহাউস হোয়াইট টেম্পলের বিহার অধ্যক্ষ দ্বয় সম্মিলিত বৌদ্ধ পরিষদের সুন্দর ভবিষ্যৎ এবং উপস্থিত সকলের আরোগ্য কামনায় আশির্বাদ প্রদান করে সহ সমাজের, দেশ ও দশের কল্যাণে জাতি-ধর্ম নির্বিশেষে সহনশীল মনোভাব পোষণে উন্নয়ন মুলক কাজ করার পরামর্ষ দিয়ে চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বুদ্ধ বিহারের অধ্যক্ষ হিসেবে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।