রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
আহবায়ক ডা: প্রবীর সদস্য সচিব জয়

কক্সবাজার শংকর মঠ ও মিশনের আহবায়ক কমিটি

দেশবিদেশ ডেস্ক:   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   30 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার শংকর মঠ ও মিশনের আহবায়ক কমিটি

কক্সবাজার শংকর মঠ ও মিশনের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

ডা: প্রবীর কান্তি পালকে আহবায়ক ও জয় পালকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কক্সবাজার শংকর মঠ ও মিশন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। উক্ত আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপানন্দ গিরি মহারাজ। অনুমোদন দেয়ার সময় তিনি বলেন, এটি একটি সকল সনাতনীদের ধর্মীয় প্রতিষ্ঠান। আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের আওতায় কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে মঠ ও মিশন । শুধু বাংলাদেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে শংকর মঠ ও মিশন রয়েছে। কক্সবাজারে অনুমোদন দেয়া কমিটির মাধ্যমে মঠের উন্নয়নসহ ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপন করবে। উক্ত কমিটিকে সহায়তা করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com