নিজস্ব প্রতিবেদকঃ | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 200 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্যবসায়ী সমাজের পক্ষ থেকেও ইতোমধ্যে তাকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ মনে করেন, ওমর ফারুক মেয়র নির্বাচিত হলে কক্সবাজার পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে জনাব ওমর ফারুক ভাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কক্সবাজার পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। এই পবিত্র দিনে আমি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত কক্সবাজার গড়ে তুলি।”
পৌরবাসীও আশা করছেন, আগামীর কক্সবাজার হবে উন্নয়ন ও সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত- যার নেতৃত্বে থাকবেন জনাব ওমর ফারুক ভাই।