সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রশ্ন জনতার, দায় কার? ছড়ার বুকে ময়লার ভাগাড়

পুণ্য বর্ধন বড়ুয়া:   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   303 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রশ্ন জনতার, দায় কার? ছড়ার বুকে ময়লার ভাগাড়

 

পানি ও পয়ঃনিষ্কাশনের জন্য ব্যবহৃত পুরাতন একটি ছড়া এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হার্ভাড কলেজ রোডের প্রবেশমুখে অবস্থিত ছড়াটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে।

স্থানীয় মুরব্বি ও প্রবীণরা বলছে, আরএস ও বিএস আমল থেকে দক্ষিণমুরা এলাকার উঁচু অংশ থেকে নেমে আসা পানি এই ছড়া দিয়ে প্রবাহিত হয়ে বাঁকখালী নদীতে গিয়ে পড়ত। বহু বছর ধরে এটি ছিল এলাকার প্রধান পানি নিষ্কাশনের পথ। কিন্তু গেল বর্ষার পর গত সাত মাস ধরে ছড়াটি পরিষ্কারে কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ।
এরই মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। পাশের সড়কের বাজারের আবর্জনাও প্রতিদিন ফেলা হচ্ছে ছড়ার বুকে। ফলে দিন দিন ভরাট হয়ে যাচ্ছে পানি চলাচলের পথ, সৃষ্টি হচ্ছে মারাত্মক পয়ঃনিষ্কাশন সংকট। স্থানীয়দের আশঙ্কা, অল্প বৃষ্টিতেই দোকানপাট ও জনচলাচলের সড়কে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মোস্তাক অ্যান্ড ব্রাদার্সের মো. মোস্তাক, মদিনা মোটরসের মো. ইকবাল, জয়নাল কুলিং কর্নারের মো. জয়নাল এবং ধ্রুব ড্রাই ক্লিনার্সের মনোহরি দাশ জানান, ছড়ায় জমে থাকা পচা পানি ও আবর্জনা থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ক্রেতাদের আনাগোনা কমে গেছে। দোকানে বসা দায় হয়ে পড়েছে, পথচারীরাও নাক চেপে চলাচল করছেন।

এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত ছড়াটি পরিষ্কার করে নিয়মিত তদারকির ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আসন্ন বর্ষায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এখন প্রশ্ন জনতার—এই দায় নেবে কে?

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com