| শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত | পড়ুন মিনিটে
জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় মধ্যাহ্নের পরপরই ওই বেসামরিক বিমানটি কেপ নিউনহ্যামের কাছে বিধ্বস্ত হয়। সেখানে একটি দূরপাল্লার রাডার সাইটের বিমানবন্দর রয়েছে।
তবে বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের পরিচয় বা তারা কোথায় যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি। তবে মার্কিন বিমানবাহিনীর আলাস্কান কমান্ডের প্রধান জানিয়েছেন, তারা ছিলেন ‘নিবেদিতপ্রাণ পেশাদার কর্মী, যারা একটি প্রতিকূল পরিবেশে গুরুত্বপূর্ণ মিশন পালন করছিলেন’।
লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস আরও বলেন, ‘এটি আমাদের সামরিক পরিবার এবং আমরা যে কমিউনিটিগুলোর সেবা করি, তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের অবিচল সমর্থন প্রদান করাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীদের পেশাদারদের দ্রুত ও অক্লান্ত সাড়াদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
মার্কিন বিমানবাহিনীর আলাস্কান কমান্ড জানিয়েছে, বিমানটি মূলত অ্যাংকরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এটি আকাশপথে ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউনহ্যামের দিকে যাচ্ছিল।
কমান্ড আরও জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। নিহতদের নিকটাত্মীয়দের অবহিত করার পর তাদের নাম প্রকাশ করা হবে।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানিয়েছেন, বিমানটিতে দু’জন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন।