| শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত | পড়ুন মিনিটে
নেত্রকোনার আটপাড়ায় গরুর জন্য কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈম মিয়া (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম ওই গ্রামের আলামিন মিয়ার ছেলে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনের বিল থেকে নৌকায় করে গরুর জন্য কচুরিপানা আনতে যায় নাঈম। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই নাঈম মারা যায় বলে জানায় স্থানীয়রা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের মধ্যে নাঈমকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন।
নাঈমের প্রতিবেশী কোরায়শী তালুকদার জানান, সকালে নৌকা নিয়ে বাড়ির সামনের বিলে কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে নাঈমের মৃত্যু হয়।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।