শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আদালত চত্বরে আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

  |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আদালত চত্বরে আইনজীবীর থেকে টাকা নিয়ে বরখাস্ত পুলিশ সদস্য

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে মীর মোশাররফ হোসেন নামে এক পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযোগের প্রাথমিক সত্যতা ও ভিডিওতে প্রমাণ পাওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মোহাম্মদপুর থানায় হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিন তাকে আদালতের হাজতখানায় নেয়ার সময় ভেতরে দায়িত্বরত এক পুলিশ সদস্য ও এক আইনজীবীর মধ্যে অর্থ লেনদেন হয়। এর একটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ফাহিমকে কিছু সুবিধা পাইয়ে দেয়ার উদ্দেশে ওই অর্থ লেনদেনের চেষ্টা করা হয়েছিল। তবে বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের দাবি, আইনজীবী জোর করে তাঁক টাকা দিতে চেয়েছিলেন যাতে তিনি আসামির কাছে খাবার পৌঁছে দেন তবে, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও দাবি তার।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন আইনজীবী পুলিশ সদস্য মীর মোশারফ হোসেনের সঙ্গে কথা বলছেন। হঠাৎ কিছু টাকা তিনি মোশারফ হোসেনের হাতে দিয়েছেন। মোশারফ হোসেন সেটা গ্রহণ করছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com