নিজস্ব প্রতিবেদকঃ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত | পড়ুন মিনিটে
এই অপতথ্য ও গুজবকে চ্যালেন্জ করতে হবে সত্য সাংবাদিকতা দিয়ে। আমরা যদি সত্য সাংবাদিকতা ঠিক মতো করতে পারি তাহলে অপতথ্য এবং গুজব কিছুই করতে পারবে না।
তথ্য অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন ভাবনায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত, পর্যটন শহর, সীমান্ত করিডোর, রোহিঙ্গাদের আবাস, ভূরাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা কারনে কক্সবাজার জেলা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। তাছাড়া চীনের সাথে মিয়ানমার হয়ে বাংলাদেশের সাথে যদি সড়কটি হয়ে যায় তাহলে কক্সবাজার আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সুতরাং এখানকার সাংবাদিকদের সক্ষম করে গড়ে তোলার জন্য উন্নয়ন প্রশিক্ষণ অবশ্যই জরুরী।
তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। গত ১৭ বছর গণমাধ্যম কালো অধ্যায় মোকাবিলা করেছে। বর্তমান সরকার তৃনমূল থেকে সকল গণমাধ্যমের সাথে ভালো সম্পর্কে গড়ে তোলার চেষ্টা করছে। কর্মশালায় গুজব ও অপপ্রচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে কর্মশালায় আলোচনা করেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
সরকারের উন্নয়ন ভাবনায় তথ্য অধিদপ্তরের ভূমিকা ও আগামীর চ্যালেন্জ বিষয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার।
কক্সবাজারের গণমাধ্যমকর্মীদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার মো. মনিরুজ্জামান খান। কক্সবাজারের সাংবাদিকতার অবস্থা, চ্যালেন্জ, সম্ভাবনাসহ গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে কর্মশালায় বক্তব্য রাখেন, এনটিভির ইকরাম চৌধুরী টিপু, ইনকিলাবের শামসুল হক শারেক, আমার দেশ এর আনছার হোসেন ও এটিএন বাংলার মোয়াজ্জেম হোসেন শাকিল।।
কর্মশালায় কক্সবাজারে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।