দেশবিদেশ ডেস্ক: | বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 20 বার পঠিত | পড়ুন মিনিটে
গত ৮ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ৯টার দিকে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে সবকিছু হারিয়ে পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
ক্ষতিগ্রস্ত এসব পরিবারের দুর্দশা লাঘবে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) কোস্ট ফাউন্ডেশন প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করে।
সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় অনুদান বিতরণ করেন আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো. আয়ুব আলী। এ সময় সংস্থার পক্ষে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক মো. নুরুল আজিম ও লিগ্যাল অফিসার আব্দুর রহমান।
অনুদান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের মধ্যে মাতামহুরি উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. সোয়াইবুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম এবং সদস্য সচিব মো. ইউনুছসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলো- হাফেজা খাতুন, আরমান রানা দিলু, মোহাম্মদ বাবুল ও কাউছার উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।