পুণ্য বর্ধন বড়ুয়াঃ | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 208 বার পঠিত | পড়ুন মিনিটে
গেল ২১মার্চ ২০২৬ইং তারিখ কাতারের সময় রাত ৮টার দিকে কাতারের দোহায় ‘নিউ জাপান অটোমোবাইল ইন্ডাস্ট্রি’ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উক্ত কমিঠি (আংশিক) গঠন করা হয়।
এ সময় শতাধিক প্রবাসীর উপস্থিতিতে টেকনাফ সাবরাং এর বাসিন্দা সাবেক জনপ্রতিনিধি আলহাজ্ব মোঃ সোনা আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় টিপন বড়ুয়া, রাজন কান্তি দে, কুতুব রানা, জাবেদ মোস্তাক, রাসেল চন্দ্র শীল, হুমায়ন, মিঠন কান্তি দে, রোবেন বড়ুয়া, অমিত বড়ুয়া, মোঃ ইসমাইল মিয়াজি, খালেদ কামাল, হামিদ আলী, রাসেল চন্দ্র সুশীল বক্তব্য রাখেন।
সভায় আলোচনা শেষে উপস্থিত সকলের প্রত্যক্ষ সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছেন রামু ফতেখার কুল ইউনিয়ন ফারিকুল বড়ুয়া পাড়ার বাসিন্দা টিপন বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি রজন কান্তি দে, সহ-সভাপতি যথাক্রমে কুতুব রানা, জাবেদ মোস্তফা রাসেল চন্দ্র শীল, হুমায়ন, মিটন কান্তি দে, রোবেন বড়ুয়া, অমিত বড়ুয়া ও মোঃ ইসমাল মিয়াজি।
সাধারণ সম্পাদক টেকনাফ বাহার ছড়ার বাসিন্দা মোঃ খালেদ কামাল, সহ-সাধারণ সম্পাদক হামিদ আলী, সহ-সম্পাদক রাসেল চন্দ্র সুশীল, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ও মিল্টন কান্তি দে, অর্থ সম্পাদক রোবেন বড়ুয়া, দপ্তর সম্পাদক অমিত বড়ুয়া,
প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইসমাইল মিয়াজী।
সভাপতি টিপন বড়ুয়া মোবাইল কলে জানায় আগামী এক মাসের মধ্যে ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে উপস্থিত সকল প্রবাসীকে আশ্বস্ত করে এবং পরস্পর ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এই কমিঠির ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য কি জানতে চাওয়া হলে সভাপতি টিপন বলে কাতার প্রবাসীদের সমাজ ও কক্সবাজারের কল্যাণে, একে অপরের বিপদ-আপদে পাশে থেকে আন্তরিক সহযোগীতা করা জন্য কাতার ভিত্তিক কক্সবাজার সমিতি নামে এ কমিটি গঠন করা হয়।