দেশবিদেশ ডেস্ক: | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 45 বার পঠিত | পড়ুন মিনিটে
রামু উপজেলার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রুবাইয়া জাহিন “প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫”-এ টেলেন্টপুল গ্রেডে বৃত্তি অর্জন করে গৌরব বয়ে এনেছে।
গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে। তার এই কৃতিত্বে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
রুবাইয়া জাহিন এসবিএসি ব্যাংক পিএলসি, কক্সবাজার শাখার ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইরফান জাহান চৌধুরী-এর জ্যেষ্ঠ কন্যা।
রুবাইয়ার এই অসাধারণ অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও সে যেন শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে- এ প্রত্যাশায় তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।