বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জালিয়াপালং ইউনিয়নে ইফতার মাহফিল জেলা আমীর আনোয়ারী

ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠাই মাহে রমাদানের শিক্ষা

নিজস্ব প্রতিনিধিঃ   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   54 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠাই মাহে রমাদানের শিক্ষা

উখিয়া উপজেলা জালিয়াপালং ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৩ মার্চ এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান অতিথি বলেছেন, পবিত্র মাহে রামাদান মানুষের আত্মশুদ্ধি অর্জনের মাস। রোজা শুধু উপবাসের নাম নয়, বরং এটি মানুষের ভেতরে তাকওয়া, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি বলেন, রামাদানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইসলামের শিক্ষা অনুসরণের বিকল্প নেই। তাই রামাদানের এই পবিত্র সময়কে কাজে লাগিয়ে সবাইকে আত্মশুদ্ধি অর্জন এবং সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিশান, ইউনিয়ন আমীর মাওলানা হোছাইন আহমদ মাদানী, ইউপি মেম্বার জামায়াত নেতা মাওলানা জালাল উদ্দিন, এনসিপি নেতা মোহাম্মদ হোছাইন প্রমুখ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com