শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ার জীম্বংখালীতে ৬৪ বিজিবি’র অভিযানে মালিকবিহীন বিপুল ইয়াবা উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি   |   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ার জীম্বংখালীতে ৬৪ বিজিবি’র  অভিযানে মালিকবিহীন বিপুল ইয়াবা উদ্ধার

আজ বৃহস্পতিবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অদ্য ১৩ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জীম্বংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শাকের এর ঘের নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ২২৩০ ঘটিকায় ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশে আসতে দেখতে পায়। বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে চ্যালেঞ্জ করা হলে তাদের হাতে থাকা ০১টি পোটলা ফেলে দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পোটলার ভিতর হতে খাকী রঙ্গের প্যাকেটের নীল রঙ্গের বায়ুরোধী ০৫ কাট অথ্যার্ৎ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে উক্ত এলাকায় দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com