বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ইয়াবা বিক্রির বিপুল পরিমাণ টাকা উদ্ধার

কক্সবাজার পুলিশের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার – ৩

দেশবিদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   170 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার পুলিশের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার – ৩

কক্সবাজারে পুলিশের অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ, গ্রেফতার ৩
কক্সবাজার সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত কক্সবাজার সদর থানাধীন বাংলাবাজার ও কুরুলিয়া এলাকায় সদর থানা অফিসার ইনচার্জ ছমিউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, মাদকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com