মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদকে ঘিরে কক্সবাজারে চিরুনি অভিযান: হত্যা মামলার আসামিসহ ১১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   230 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদকে ঘিরে কক্সবাজারে চিরুনি অভিযান: হত্যা মামলার আসামিসহ ১১ জন গ্রেফতার

কক্সবাজার সদর মডেল থানার পরিচালিত বিশেষ অভিযানে আলোচিত গণেশ পাল হত্যা মামলার এক আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে চারজন চিহ্নিত ছিনতাইকারী এবং ছয়জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

পুলিশ জানায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে কৌশলগতভাবে অভিযানটি বাস্তবায়ন করা হয়।

অভিযানের অংশ হিসেবে হত্যা মামলার আসামি মোঃ সোমরাত উদ্দিন সোহাত (২২) কে র‍্যাব-১৫ এর সহায়তায় গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (ধারা ৩০২/৩৮৫/৩৪) এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সমন্বিত অভিযান চালিয়ে চারজন পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

একই সময়ে পৃথক অভিযানে আরও ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়, যারা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত কিংবা আদালতের নির্দেশে পলাতক ছিলেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com