সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড

শফিকুর রহমান   |   রবিবার, ৩০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এপিবিএন চেকপোস্টে তল্লাশিকালে তার ব্যবহৃত মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে এপিবিএন।

এপিবিএন জানায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা তল্লাশির সময় হামিদুর রহমানের মোবাইল ফোনটি পরীক্ষা করেন। এ সময় এতে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গেলে তাকে আটক করা হয়। একই সঙ্গে মোবাইল ফোনটি জব্দ করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর ১২টার দিকে তাকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজাপ্রাপ্ত হামিদুর রহমান মোহাম্মদ সুলতানের ছেলে। তার এফসিএন নম্বর ৪০৪২০৭।

আদালতের নির্দেশনা অনুযায়ী পরে সাজাপ্রাপ্ত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com