মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঘুমধুমে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১

আজিজুল হক রানা, সীমান্ত প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০২ জুন ২০২৬   |   প্রিন্ট   |   222 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঘুমধুমে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক ১

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এক সফল অভিযান চালিয়ে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া সীমান্তের ঘুমধুম বিওপির আওতাধীন জামালের ঘের এলাকা থেকে তাকে আটক করা হয়।

​আটককৃত নুরুল ইসলাম উখিয়া উপজেলার বালুখালী হিন্দুপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
​মঙ্গলবার (২ জুন) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জামালের ঘের’ নামক স্থানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে নুরুল ইসলামকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

​বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত বার্মিজ ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের পর তাকে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com