রবিবার ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‎লামায় প্রকাশ্যে পাহাড় সাবাড়: নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

বিপ্লব দাশ,​লামা (বান্দরবান) প্রতিনিধি:   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‎লামায় প্রকাশ্যে পাহাড় সাবাড়: নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন কে তোয়াক্কা না করে আমেরিকান প্রবাসী আওয়ামিলীগের প্রভাবশালী এক নেতার বাগানে দেদারসে কাটা হচ্ছে পাহাড়।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুসা কলিমউল্লাহ কিসলুর বাগানে এস্কেভেটর (মাটি কাটার ভেকু মেশিন) দিয়ে অবৈধ ভাবে প্রায় ৫ একর পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। বিশাল এই এলাকা জুড়ে প্রস্তুত করা হয়েছে যাতায়াতের রাস্তা গাড়ি পার্কিং এর জন্য তৈরি করা হচ্ছে সমতল মাঠ।

‎মুসা কলিমউল্লাহ কিসলু বলেন,বাগানের যাতায়াতের জন্য রাস্তা ও মাছের প্রজেক্টের জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। ইটভাটায় অবাধে পাহাড় কাটা হচ্ছে তখন কোন সমস্যা হয়না,তার পাশে থাকা এক সাবেক যুবদল ও বর্তমান ইউনিয়ন বিএনপি নেতা শাহেদ কে বলেন এমপি (সাচিং প্রু জেরি)কে ফোন লাগাও এতো ঝামেলা মাথায় নিতে পারবো না তিনি সব কিছু সামাল দিবেন।

‎​সরেজমিনে দেখা গেছে,সবুজ পাহাড়ের বুক চিরে স্কেভেটর দিয়ে মাটি উপড়ে ফেলে বিশাল রাস্তা তৈরি করা হয়েছে। পাহাড় কাটার ফলে আশেপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। সামান্য বৃষ্টিতেই এই কেটে রাখা পাহাড়ের মাটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

‎​স্থানীয়দের অভিযোগ,পরিবেশ অধিদপ্তরের নিরবতা প্রশ্নবিদ্ধ!কোনো প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই এই পাহাড় কাটার মহোৎসব চালানো হয়েছে। পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এভাবে রাস্তা তৈরি ও বাঁধ নির্মাণ করায় একদিকে যেমন বনায়ন ধ্বংস হচ্ছে,অন্যদিকে জীববৈচিত্র্য চরম সংকটে।​প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাহাড় ধসের মতো ভয়াবহ বিপর্যয় এড়াতে এই অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

‎স্থানীয় বিএনপি নেতা শাহেদ বলেন,এটি প্রবাসী মুসা কলিমউল্লাহ কিসলু সাহেব এর পুরনো বাগান কিছু উন্নয়ন ও সংস্কার কাজ চলছে মাটি কাটার কাজে এলাকার মানুষ হিসেবে আমি সহযোগিতা করছি। আপনাদের সহযোগিতা পেলে উন্নয়ন কাজ চলবে।

‎লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মঈন উদ্দিন জানান, যে হোক না কেন পরিবেশ ধ্বংসকারী পাহাড় কাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,পরিবেশ ধ্বংসকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com