| শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত | পড়ুন মিনিটে
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সমাধিস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিরাপত্তাবেষ্টনীর বাইরে অবস্থান করা দলীয় নেতাকর্মী ও সমর্থকরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপির মহাসচিব হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বহুবার শ্রদ্ধা নিবেদন করেছেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।