রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চট্টগ্রামে মাথায় তুলে শিশুকে আছাড় মেরে হত্যা

দেশবিদেশ ডেস্ক:   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে মাথায় তুলে শিশুকে আছাড় মেরে হত্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু আবদুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে।

নিহতের দাদী মোছাম্মৎ জোৎস্না আরা বেগম বলেন, প্রতিবেশী দ্বীন ইসলামের সাথে তাদের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। আজ দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম আমার ছেলেকে মারতে আসে। আমার ছেলের নাগাল না পেয়ে আমার নাতিকে মাথায় তুলে আছাড় মারে। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, পারিবারিক কলহে এক শিশুর মৃত্যুর ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com