মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি- নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সেলিম উদ্দিন- ঈদগাঁও   |   শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   163 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওয়ে প্রবাসীর বাড়িতে  দুর্ধর্ষ ডাকাতি- নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে সশস্ত্র ডাকাতদল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের চান্দের ঘোনায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, গভীর রাতে ১২/১৫ জনের সশস্ত্র ডাকাত দল এলাকার মৌলানা আবুল বশরের পুত্র প্রবাস ফেরত সোলতান আহমদের বসত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে । পরে পরিবারের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ টাকা, ব্যবহৃত স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জবে বলে জানান।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com