সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিখোঁজের ১৮ ঘণ্টা পর পানির নিচে মিলল শামীমের নিথর দেহ

শফিকুর রহমান   |   রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিখোঁজের ১৮ ঘণ্টা পর পানির নিচে মিলল শামীমের নিথর দেহ

স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার আনন্দযাত্রা শেষ হলো লাশ হয়ে। অসুস্থ স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসতে শনিবার চট্টগ্রাম থেকে কুতুবদিয়ার পথে রওনা হয়েছিলেন শামীম। কিন্তু মগনামা জেটিঘাটে বোটে ওঠার সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। দীর্ঘ ১৮ ঘণ্টার উৎকণ্ঠার পর রোববার সকালে ঘাটের পানির নিচ থেকে উদ্ধার করা হলো তাঁর নিথর মরদেহ।

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে এ ঘটনা ঘটে। নিহত শামীম ভোলা জেলার বাসিন্দা মোসলে উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী করিমা বেগম। বিয়ের এক বছর পর প্রথমবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শামীম ও তাঁর স্ত্রী মগনামা জেটিঘাটে বোটের অপেক্ষায় ছিলেন। বেলা আড়াইটার দিকে বোট এলে ওঠার সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যান শামীম। এরপর তাঁর সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়েও তাঁর সন্ধান মেলেনি।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিউল আলম জানান, রোববার সকাল ৬টার দিকে চট্টগ্রাম থেকে পাঁচ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে জেটিঘাটের নিচ থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা এক জোড়া জুতা ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
শামীমের শ্বশুরবাড়ি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং মংলার পাড়া এলাকায়। স্বজনরা জানান, করিমা অসুস্থ থাকায় তাঁকে বাবার বাড়িতে রেখে আসতেই শামীম চট্টগ্রাম থেকে কুতুবদিয়া যাচ্ছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে গেল তাঁর জীবনের শেষযাত্রা।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সকালে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com