মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আবুল কাশেম, রামু   |   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রামু উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, সুবিশাল কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন এবং আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।
রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস. মো. হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জিল্লুর রহমান রামুর পর্যটন শিল্পের উন্নয়নে উপজেলার সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো লেখনির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে. ফজলুল হক, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট ছড়াকার নাছির উদ্দীন, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারি আ.ন.ম. হারুন, এনসিপির রামু উপজেলা সভাপতি আহসান জুবায়ের প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামুর সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন, রামু প্রেসক্লাবের সহ-সভাপতি নাছির উদ্দীন, কাইয়ুম উদ্দিন ও নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক আনিস নাইমুল হক, সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া বোথাম, অর্থ সম্পাদক ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স, দপ্তর সম্পাদক সাঈদুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কাসেম, সদস্য এরশাদ উল্লাহ, নুরুল হাকিম, আরিফুল ইসলাম, মো. নোমান, জুনাইদ সৌরভ, ইকবাল হোসেন, রোহান বাবু ও ইমন।

রামু প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংহতি প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল আলা, শফিকুর রহমান, আবু তালেব ছোটন, শাহজাহান লুতু, জয়নাল আবেদীন ও আবু হান্নান; রামু উপজেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক সাঈদ হোসেন আকাশ; জুলাই যোদ্ধা মাঈনুর রশিদ, সোহেল রানা, তাজুল ইসলাম, মোনঈমুল মোন্তাকী; বৌদ্ধ নেতা সুরেজ বড়ুয়া বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com