| বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 215 বার পঠিত | পড়ুন মিনিটে
দেশ বিদেশ রিপোর্ট
২০১৪ থেকে ২০২৪ সনে কনস্টেবল নিয়োগের অনিয়মের তদন্ত চলছে। এজন্য পুলিশ সুপারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে। এতে করে কক্সবাজার থেকে নিয়োগপ্রাপ্ত অনেকেই হারাতে পারেন চাকরি। বিশেষ করে রাজনৈতিক পক্ষদুষ্ট হয়ে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের চাকরি হারানোর সম্ভাবনা বেশি।
পুলিশের আইজি মো: আলী হোসেন ফকির প্রেরিত চিঠি সকল জেলা পুলিশ সুপারকে অবহিত করে চিঠি দেয়া হয়েছে। এতে নলো হয়েছে বিগত ২০১৪ সাল থেকে ২০১২৪ সাল পর্যন্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, বিধি বহির্ভুত কার্যক্রম সংক্রান্ত অনুসন্ধানের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের সভাপতিত্বে তদন্ত কমিটি কাজ করবেন। কমিটির অন্য তিন সদস্য হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ডিআইও ১, আরওআই।
নিয়োগের ক্ষেত্রে ভুয়া ঠিকানা, রাজনৈতিক পরিচয়ে, ঘুষের বিনিময়ে, প্রশ্ন পত্র ফাঁস হয়েছে কিনা এ জাতীয় ৬ টি অনিয়মের তদন্ত করে প্রতিবেদন তৈরি করবে কমিটি। তদন্ড কমিটি আগামি ১৫ এপ্রিলের মধ্যে পুলিশের হেড কোয়ান্টারের কাছে প্রতিবেদন জমা দিতে।
গত ১০ বছরে কনস্টেবল নিয়োপপ্রাপ্ত অধিকাংশ অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে। যার কারণে নিয়োগ প্রাপ্ত অনেকেই চাকরি থেকে বাদ যেতে পারেন বলে জানা গেছে।