শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৫০ কিলোমিটার পায়ে হেটে কক্সবাজার পৌঁছালেন ৪ রোভার স্কাউট।

  |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৫০ কিলোমিটার পায়ে হেটে কক্সবাজার পৌঁছালেন ৪ রোভার স্কাউট।

সমুদ্রকে প্লাস্টিকমুক্ত করার বার্তা নিয়ে সফলভাবে ১৫০ কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেছে সমতট মুক্ত স্কাউট গ্রুপ ও প্যাট্রিয়ট ওপেন স্কাউট গ্রুপের রোভার স্কাউটবৃন্দ।

এই চ্যালেঞ্জিং যাত্রায় অংশগ্রহণ করেন সমতট মুক্ত স্কাউট গ্রুপের সেবা স্তরের রোভার ফাতিন আহমেদ মাহী ও মাহিবুল ইসলাম, প্রশিক্ষণ স্তরের মোঃ গোলাম রাব্বি এবং প্যাট্রিয়ট ওপেন স্কাউট গ্রুপের সেবা স্তরের রোভার শামসিল আরিফীন। ২৪শে মার্চ থেকে ২৮শে মার্চ ২০২৬ পর্যন্ত পরিচালিত এই পরিভ্রমণ শুরু হয় সরকারী হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে এবং জেলা পরিষদ, কক্সবাজারে গিয়ে সমাপ্ত হয়।

৫ দিনের এই যাত্রায় তারা গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও রামু উপজেলা অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সামাজিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

পরিভ্রমণের প্রতিপাদ্য ছিল—
“আজকের সিদ্ধান্ত, প্লাস্টিক মুক্ত সমুদ্র।”

এই লক্ষ্যকে সামনে রেখে তারা কক্সবাজারের সরকারি শিশু পরিবারে প্লাস্টিকবিরোধী সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করেন এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।

শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে গ্রামবাংলার প্রকৃতির সান্নিধ্যে এই দীর্ঘ পথচলায় তারা দৃঢ়তা, সাহস এবং দায়িত্ববোধের অনন্য উদাহরণ স্থাপন করেন।

৫ দিনের এই পরিভ্রমণ শুধু শারীরিক সহনশীলতারই নয়, বরং পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির এক অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com