শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত পেরিয়ে এলো মিয়ানমারের ৪ বিজিপি ও ১ সেনা সদস্য, আটক বিজিবির হাতে

মোঃ ইফসান খাঁন ইমন, নাইক্ষ‍্যংছড়ি   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত পেরিয়ে এলো মিয়ানমারের ৪ বিজিপি ও ১ সেনা সদস্য, আটক বিজিবির হাতে

রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার সময় ৩৪ বিজিবির অধীনস্থ নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৪২ এলাকার পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ গাছবুনিয়া পাড়ায় ৫(পাঁচ) জন মিয়ানমার সেনা/ বিজিপির সদস্য (বিজিপি সদস্য ৪ জন,মিয়ানমার সেনাবাহিনীর সদস্য-১ জন) সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসির কাছে আশ্রয় গ্রহণ করে।পরবর্তীতে ৩৪ বিজিবি মংজয় পাড়া বিওপির টল দল কর্তৃক তাদেরকে নিরস্ত্র অবস্থায় আটক করে বিওপিতে নিয়ে আসে।
আটককৃত রা হলেন-
১। Ko Ko Seinn (35), রেজি নং- 253655 সাং- মোমেক সিটি, শান স্টেট,মিয়ানমার।
পদবী- Second inspector of Police, Myo ko ko sein BGP.,
২।SoeThu Ra (38), রেজি নং- 236447Pan ta naw City, Ayawerdy state, পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প,
৩। Aung san htoo (25), রেজি নং- 298993 সাং- Mgatutaw city, ayawerdy state, মিয়ানমার।
পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৪। Kyaw zayer Lin (32), রেজি নং- 249578 সাং- Kan Gyi dawn City, Ayawerdy state, মি মিয়ানমার।
পদবী- কনস্টেবল, বলিবাজার বিজিপি ক্যাম্প।
৫। Min min oo (41), রেজি নং- 373882, সাং- Yangon state, মিয়ানমার। (মিয়ানমার সেনা বাহিনীর সৈনিক), নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহি অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, খবরটি সঠিক তিনি শুনেছেন।

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক সাংবাদিক দের জানান,উক্ত বিষয়ে তিনি অবগত হয়েছেন। থানায় হস্তান্তর করা হলে আইনত ব্যাবস্তা গ্রহন করা হবে।একটি সুত্রে জানা যায়, বিগত পুনে দুই বছর আগে মিয়ানমার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেয়ার জন্য মিয়ানমার সরকারি বাহিনীর বিরুদ্ধে তুমুল যুদ্ধে লিপ্ত হয় মিয়ানমার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি, তখন কোন এক সময় আরকান আর্মি ঐ ৫ জনকে আটক করে তাদের বন্দিশালাই আটকে রাখে। (২৩ নভেম্বর) সকালে সময় এবং সুযোগ বুঝে আরকান আর্মির হেফাজত থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে সীমান্ত অতিক্রম করলে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদেরকে আটক করে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com