বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে দীর্ঘ ৩৬ দিন ভেসে থাকা পিতা-পুত্র দুই শ্রীলঙ্কান জেলেকে উদ্ধার করা হয়েেছ। শনিবার (২৫ জুলাই) উদ্ধারকৃত জেলেদের মহেশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েেছ।
উদ্ধারকৃত শ্রীলঙ্কান জেলেদের ভাষ্যমতে, সাগরে মাছ শিকারের সময় বৈরী আবহাওয়ার কারণে তাদের বহনকারী ‘ড্যানিশ বোট’-এর ইঞ্জিন বিকল হয়ে পড়।ে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে ভাসতে তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। শ্রীলঙ্কান ওই জেলেদের দাবি, সাগরে ভাসমান অবস্থায় তারা জলদস্যুদের হামলার শিকার হন এবং দস্যুরা তাদের বোটের সমস্ত মালামাল ও রসদ লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের জিয়াাউর রহমানের মালিকানাধীন একটি ফিশিংবোট সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ‘গুলিরধার’ নামক এলাকায় ভাসমান ড্যানিশ বোটসহ দুই বিদেশি জেলেকে দেখতে পায়। পরবর্তীতে জিয়াাউর রহমানের বোটের জেলেরা পিতাপুত্র উভয়কে উদ্ধার করে এবং বিকল বোটটি নিজেদের ফিশিংবোটের সাথে বেঁধে তাজিয়াকাটা ঘাটে নিয়ে আসে।
উদ্ধারের পর দুই শ্রীলঙ্কান জেলে বোটের মালিক জিয়াাউর রহমানের বাডেিত আশ্রয় ছিলেন। প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন, উদ্ধারকৃত ড্যানিশ বোটে কোনো মালামাল ছিল না, বোটটিতে থাকা মালামাল লুটের স্পষ্ট আলামত দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সুলতান জানান, “উদ্ধারকৃত দুই বিদেশি জেলেকে বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়াা হয়েেছ। তাদের পরিচয় নিশ্চিতকরণসহ পরবর্তী আইনগত ও কূটনৈতিক প্রক্রিয়ার জন্য প্রয়াোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
Comments
comments