| শনিবার, ২৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অভিনেতার সিনেমার পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। প্রায় সময় তার প্রেম আর বিয়ে নিয়ে আলোচনা হয়। অভিনেতা ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ না খুললেও এবার নিজের জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করলেন শাকিব খান। এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানালেন, একসময় এমন একজনকে ভালোবেসেছিলেন, যাকে বিয়ে করে সংসার করার স্বপ্নও দেখেছিলেন।
বেসসরকারি টেলিভিশন চ্যানেলের অতিথি হয়ে আসেন শাকিব খান যেখানে উপস্থাপিকা ছিলেন পূর্ণিমা। অনুষ্ঠানটিতে গিয়ে শাকিব খান জানান গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুয়া এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের বাড়িও ছিল কাছাকাছি। তবে নানা কারণে সেই সম্পর্ক শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি।
স্মৃতিচারণ করতে গিয়ে শাকিব বলেন, আমার বাসার কাছাকাছি ছিল তার বাড়ি। মেয়েটিকে আমি খুব ভালোবাসতাম। আর সেও আমাকে খুব ভালোবাসতো। মনে মনে তাকেই নিজের জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলেন।
পূর্ণিমা বলেন, আমি তাকে চিনতাম আর ভেবেছিলাম তার সঙ্গেই বিয়ে হবে তোমার। কেন হলো না জানতে চাইলে শাকিব খান বলেন, সত্যি আমি এমনটাই চাইতাম। মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।
অনুষ্ঠানে উপস্থাপক ও অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনও তিনি মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে কোনো আক্ষেপ আছে কি না। জবাবে শাকিব বলেন, এখনও মাঝে মাঝে তার কথা মনে পড়ে। তার মতে, যখন ভালোবাসা গভীর হয়, তখন বিচ্ছেদের কষ্টও গভীর হয়ে থাকে।
পরে জানতে চাওয়া হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব খান বলেন, তিনি মনে করেন, সেই মানুষটি আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। তাই তিনি শুধু চান, তিনি যেন ভালো ও সুখে থাকেন।